ধর্মপাশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ধর্মপাশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৭:৪০:২০ পূর্বাহ্ন

ধর্মপাশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছবি : সংগৃহীত


হাওরের কৃষি বৈচিত্র্যময় এ বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক সুনামগঞ্জের অর্থায়নে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন ও ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখি, চিনাবাদাম, পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধর্মপাশা।

উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন।

৩৩০ জন কৃষের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ১ কেজি এমওপি সার, ১ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুল হাসান, উপসহকারী কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, চঞ্চল মিয়া, রায়হান হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন