পাপনের ইঙ্গিত: বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ PM

পাপনের ইঙ্গিত: বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৯:৩৮:১৯ AM

পাপনের ইঙ্গিত: বিশ্বকাপে থাকবেন মাহমুদউল্লাহ!

ছবি: সংগৃহীত


বিশ্বকাপ খেলবেন কি মাহমুদউল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক হোসেন সৈকত ? তাদের দুজনকে কি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেওয়া হবে? এমন প্রশ্ন এখন ক্রিকেটাঙ্গনে ঘুরপাক খাচ্ছে।
সত্যিই মাহমুদউল্লাহ বিবেচনায় আসবেন কি না, মোসাদ্দেককে কিউইদের বিপক্ষে দলে নেওয়া হবে কি না- তা সময়ই বলে দেবে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে আভাস, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক দুজনারই নিউজিল্যান্ডের বিপক্ষে দলে থাকার সম্ভাবনা আছে। তারা থাকতে পারেন বিশ্বকাপেও।

সোমবার বিকেলে ধানমন্ডিতে বেক্সিমকো কার্যালয়ে নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে মোসাদ্দেক-রিয়াদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়।'

মাহমুদউল্লাহর কি বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আছে? সে প্রশ্নের জবাবেও ইতিবাচক বিসিবি প্রধান। ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরিপ্রবণ বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যথা পেলো, মিরাজও ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই।’

এম সি



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো