রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০১:০৬:০১ পূর্বাহ্ন

রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত


রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেয়া হবে।’রাস্তায় দোকানপাট বসতে দেয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

যত প্রভাবশালী হোক চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি থেকে উন্নত করা হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু