শূন্য হলো ইসির চার গুরুত্বপূর্ণ পদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শূন্য হলো ইসির চার গুরুত্বপূর্ণ পদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৫:৫৭:৩৩ পূর্বাহ্ন

শূন্য হলো ইসির চার গুরুত্বপূর্ণ পদ

ছবি: সংগৃহীত


জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এনআইডির ডিজিকে ওএসডি করার ফলে শূন্য হয়ে গেল নির্বাচন কমিশনের (ইসি) চার গুরুত্বপূর্ণ পদ। বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এনআইডি ডিজিকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাহবুব আলম তালুকদার, মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব), নির্বাচন কমিশন সচিবালয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি মহাপরিচালকের ওএসডির ফলে শীর্ষ দুই পদ শূন্য হয়ে গেছে। এ ছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবের দুটি পদ খালি রয়েছে। এনআইডি মহাপরিচালক সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত সচিবেরও দায়িত্ব পালন করে আসছিলেন।

উনার ওএসডির ফলে সচিবালয়ের মোট চারটি শীর্ষ পদ খালি হয়ে গেছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে।

এর আগে চলতি বছরের পহেলা এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেয় সরকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু