সাবেক এমপি মানিকের জামিন ম ঞ্জু র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সাবেক এমপি মানিকের জামিন ম ঞ্জু র

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৪:২৩:৫৪ পূর্বাহ্ন

সাবেক এমপি মানিকের জামিন ম ঞ্জু  র

ছবি: নিজস্ব


বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর)  দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই সংসদের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের  বিষয়টি  নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও  অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের  শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপর হামলা চালায়।  এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। 

এই ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই  গত (০২ সেপ্টেম্বর) আদালতে মামলা দায়ের করেন।  ওই মামলায়  গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন