ছাতকে মাদরাসার ছাত্র নি খোঁ জ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ছাতকে মাদরাসার ছাত্র নি খোঁ জ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১২:০২:৪৭ অপরাহ্ন

ছাতকে মাদরাসার ছাত্র নি খোঁ জ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে হুসাইন আহমদ (১২) নামের এক  মাদরাসার ছাত্র আটদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামের মৃত মাওলানা আবদুস সালামের ছেলে ও স্থানীয় সেওতরপাড়া ইবতেদায়ী মাদরাসার ছাত্র।

জানা যায়, প্রায় ৩ বছর ধরে সেওতরপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে গ্রামের ইবতেদায়ী মাদরাসায় পড়াশুনা করে আসছিল হুসাইন। ৩০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে মাদরাসার কথা বলে বের হলে আর ফিরেনি। তার সন্ধান করতে পরিবার মাদরাসায় গিয়ে জানতে পারেন এদিন সে প্রতিষ্ঠানে আসেনি।

পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ হুসাইন আহমদ এর মামা আলী আহমদ  ৩১ অক্টোবর ছাতক থানায় একটি সাধারন ডায়েরি (নং-১৬৩৩) করেছেন। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙ্গের টাউজার, লাল-খয়েরি রঙ্গের পাঞ্জাবি মাথায় কালো রঙ্গের টুপি। 

নিখোঁজ হুসাইন আহমদের মা রাজিয়া বেগম ছেলের সন্ধান পেতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন