যানবাহন নিয়ন্ত্রণে দৈনিক ৫০০ টাকা সম্মানী পাবেন শিক্ষার্থীরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

যানবাহন নিয়ন্ত্রণে দৈনিক ৫০০ টাকা সম্মানী পাবেন শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০২:০১:৫৪ পূর্বাহ্ন

যানবাহন নিয়ন্ত্রণে দৈনিক ৫০০ টাকা সম্মানী পাবেন শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত


প্রথম পর্যায়ে ২১৪ জনকে প্রশিক্ষণ দেয়ার পর ৬০ জন শিক্ষার্থী  ট্রাফিকের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন শুরু করেছেন।৬০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব পালনের সময় এসব শিক্ষার্থী প্রতিদিন ৫০০ টাকা সম্মানী পাবেন।

আগেই বলা হয়েছিল চার ‍ঘণ্টা দায়িত্ব পালন করবেন,এসব শিক্ষার্থীরা।জুন মাস পর্যন্ত দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীরা পোশাক হিসেবে পাচ্ছেন বিশেষ ধরনের জ্যাকেট যাতে তাঁদের আলাদা করে চেনা যায়।

এসব তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ বিভাগ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান জানান, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে তার পরই ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে। গত ৪ নভেম্বর ট্রাফিক পক্ষের শেষ দিন থেকে প্রশিক্ষিত ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষিতরাও দায়িত্ব পালন শুরু করবেন। প্রাথমিকভাবে রমনা ও তেজগাঁও এলাকায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু