তাহিরপুরে বি প্ল ব ও সংহ তি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

তাহিরপুরে বি প্ল ব ও সংহ তি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৬:৪৫:৫৯ পূর্বাহ্ন

তাহিরপুরে বি প্ল ব ও সংহ তি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

ছবি: নিজস্ব


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা বি এনপি নেতা কর্মীরা পৃথক পৃথক বর্ণাঢ্য  শোভাযাত্রা পালন করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কামরুজ্জামান কামরুল সমর্থীত নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। 

পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বালিজুরি ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জমিলখ মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আলী আহমেদ, দ্বীন মাহমুদ, শাহীন মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না সহ অসংখ্য নেতৃবৃন্দ ।

অপরদিকে আনিসুল হক সমর্থীত নেতা কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাদের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে মিলিত হয়ে  বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন বি এনপির সভাপতি রাখাব উদ্দিন, উপজেলা কৃষক দল আহব্বায়ক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম সদস্য সচিব আবু সায়েম,যুগ্ম সম্পাদক আবুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সেচ্চাসেবকদল সভাপতি শাহিন মিয়া,সাধারণ সম্পাদক হাবিব মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল,এই বিপ্লবে বন্দি দশা থেকে মুক্ত হন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন।আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন