এই সরকার এনজিও ব্যা ক গ্রা উ ন্ডে র নয় : প্রেস সেক্রেটারি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

এই সরকার এনজিও ব্যা ক গ্রা উ ন্ডে র নয় : প্রেস সেক্রেটারি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১১:৪৪:০৬ পূর্বাহ্ন

এই সরকার এনজিও ব্যা ক গ্রা উ ন্ডে র নয় : প্রেস সেক্রেটারি

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে এনজিওশাসিত আখ্যায়িত করে অবিরাম অপপ্রচারের কাউন্টার দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মাত্র চারজন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে।

গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে শফিকুল আলম লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিওশাসিত আখ্যায়িত করে অবিরাম প্রচারণা চলছে। এই প্রচারণার মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তিরও মন্তব্য রয়েছে।

তারা এই ধারণাটি প্রচার করছেন যে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে বেসরকারি সংস্থার (এনজিও) ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির আধিক্য রয়েছে।

তিনি আরও বলেন, ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক রেকর্ডে দেখা যায়, মাত্র চারজন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে। যাদের মধ্যে দুজন শীর্ষ আইনজীবী। এ ছাড়া পাঁচজন সাবেক আমলা, দুজন কূটনীতিক ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ৯ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু