বাংলাদেশে ঘুরতে এসে ভারতীয় নাগরিকের মৃ*ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বাংলাদেশে ঘুরতে এসে ভারতীয় নাগরিকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১২:২৪:২৮ অপরাহ্ন

বাংলাদেশে ঘুরতে এসে ভারতীয় নাগরিকের মৃ*ত্যু

ফাইল ছবি


বাংলাদেশে ঘুরতে এসে মারা গেছেন মো. আকবর আলী মন্ডল (৩৮) নামে ভারতীয় এক নাগরিক। রাজধানীর মিরপুর-১০ নম্বরে রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলে ছিলেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।


আকবর আলীর বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘আমরা ৬ বন্ধু ভারত থেকে বাংলাদেশে ভ্রমণের জন্য এসেছি। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর-১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে উঠি। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, আকবর আলীর বাড়ি মুর্শিদাবাদ জেলা ডোমকল থানারকাটা কোপরা এলাকায়। বাবার নাম মো. আমির উদ্দিন মন্ডল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোর ৪টার দিকে ভারতীয় এক নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু