আওয়ামী লীগের মিছিলে বাধা, আ ট ক অন্তত ১৫ জন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আওয়ামী লীগের মিছিলে বাধা, আ ট ক অন্তত ১৫ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৩:০১:১১ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মিছিলে বাধা, আ ট ক অন্তত ১৫ জন

ছবি সংগৃহীত


আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল আজ রোববার (১০ নভেম্বর)। এ কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই রাজধানীর নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগ পার্টি অফিসের আশপাশে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও এসব এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, বিক্ষোভ মিছিল করতে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন।

তিনি বলেন, গুলিস্তানে নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা থেকে অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। আটকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।

অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির সমন্বয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করে ছাত্রদের উদ্দেশ্যে এ ব্যাপারে বার্তা দেন। কয়েকটি মহাবিদ্যালয়ের নাম উল্লেখ করে তাদের দাওয়াতও দেন। এরপরই সকাল থেকে গুলিস্তান এলাকায় ছাত্র-জনতার ঢল নামে।

এসবের আগে ফ্যাসিবাদ সরকারের মুখ্য ব্যক্তি শেখ হাসিনার কণ্ঠের একটি ফোনালাপ ভাইরাল হয় দেশে। তিনি দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেন। ট্রাম্পের ছবি নিয়ে রাজনৈতিক কারসাজি করা কথাও বলেন। নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতেও বলেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু