প্রধান উপদেষ্টার অধীনে ৪ মন্ত্রণালয়-বিভাগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার অধীনে ৪ মন্ত্রণালয়-বিভাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:০৩:২২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার অধীনে ৪ মন্ত্রণালয়-বিভাগ

ফাইল ছবি


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে আগে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ থাকলেও এখন তা কমিয়ে চারটি করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবে।

আগে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে ছিল।

এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন নতুন তিন জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু