সুনামগঞ্জে প্রকাশ্যে থাকা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রে প্তা রে র দাবি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রকাশ্যে থাকা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রে প্তা রে র দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রকাশ্যে থাকা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রে প্তা রে র দাবি

ছবি: সংগৃহীত


বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রেক্ষিতে দায়েরকৃত সকল মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক তারেক মিয়া।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বাংলাদেশের অবৈধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী যারা সুনামগঞ্জে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

বক্তারা বলেন, গত ১৫ বছর একটি অবৈধ ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সংগঠন ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে  হামলা, মামলা সহ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। বিভিন্ন প্রকার টেন্ডারবাজি, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, হল দখল, ক্যাম্পাস দখলই ছিল তাদের রাজনীতি। তাদের রাজনীতি ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে পেটানো, সাধারণ শিক্ষার্থীদেরকে, হত্যা করা, বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজি করা, অন্যায় ভাবে লুটতরাজ করা।

বিগত ৫ আগস্ট আমাদের ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। খুনি হাসিনার অবৈধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, তারা বিভিন্ন ধরনের যড়যন্ত্র করছে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন