ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৭:০০:৫০ পূর্বাহ্ন

ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক পৌর খেলাফত মজলিসের উদ্যোগে এক উলামা ও সুধী সমাবেশ সম্পন্ন করা হয়েছে। 

সোমবার বিকেলে শহর তলীর পাগল হাসান চত্বরে খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও পৌর খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা উমায়রুল ইসলাম লস্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, জেলা খেলাফত মজলিসের  সভাপতি শায়খ ইমাম উদ্দিন জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন জেলা সহ সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,  ইসলামি যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ ফারুক আহমদ জাবেদ, ফ্রান্স প্যারিস শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম সুলতান,জেলা ইসলামি যুব মজলিস নেতা মুশাহিদ আলী,খেলাফত মজলি পৌর সহ সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ পৌর সহ সেক্রেটারি মাওলানা নূরে আলম পৌর সহ সেক্রেটারি হাফিজ সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফখরুল আমীন বায়তুলমাল সম্পাদক মাওলানা আসআদ আহমদ মাওলানা যুবায়ের আহমদ,মোঃ শাহ আলম,আবুল হোসেন ইনু প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান উসামা বলেন দ্বীনের কল্যাণে কাজ করতে হলে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। যত দিন পর্যন্ত দেশে ইসলামি হুকুমত প্রতিষ্টা হবেনা ততদিন পর্যন্ত সমাজ থেকে বৈষম্য দুর হবেনা।খেলাফত হচ্ছে ইমানের অঙ্গ। মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। না হয় ইহুদি নাসারাদের মার খেতে হবে। সর্ব ক্ষেত্রে আল্লাহর গোলামী করতে হবে। তাই আসুন খেলাফতের ছায়া তলে ইসলামি সমাজ গঠন করি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন