সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৭:৩৭:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার চো রা ই পণ্য জব্দ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বর্ডারগার্ড বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (১১নভেম্বর) দুপুরে লাউড়ের গড়, চিনাকান্দি, চানঁপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব ভারতীয় পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে  মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, তিনটি মাহিন্দ্রা ট্রাক্টর, একটি পিকআপ আটক করে।

যার বাজার মূল্য ৪৩,১৪,০০০ টাকা। এছাড়া একইদিনে চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, ১টি মোটর সাইকেল আটক করে বিজিবি। যার মূল্য-৭,৪০,৯০০ টাকা। সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০,৫৪,৯০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার নয়শত টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন