আর্মড পুলিশের হাতে ২ মোটরসাইকেল চোর আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সিলেটে পৃথক অভিযান

আর্মড পুলিশের হাতে ২ মোটরসাইকেল চোর আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ১১:৫৯:১৩ পূর্বাহ্ন

আর্মড পুলিশের হাতে ২ মোটরসাইকেল চোর আটক

উদ্ধার করা হয় একটি আর-১৫ ও পালসার। ছবি: সংগ্রহীত


সিলেটে পৃথক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭। তাদের মধ্যে একজনকে সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ বাইপাস মুখ এলাকা থেকে ও অপরজনকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কদুপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে আলী হায়দার  (২৩) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার  দশঘর গ্রামের মো. কানু মিয়ার ছেলে শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা (২৩)। 

জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্বনাথের বাইপাস পয়েন্ট থেকে শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা নামের ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেন এপিবিএন-৭ এর  সদস্যরা। এসময় তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ১৩৫ সিসির পালসার এলএস একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। 

এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়, তাদের সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার থেকে আলী হায়দার নামেও এই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি ইয়ামাহ আর-১৫ চোরাই মোটরসাইকেল জব্দ করে এপিবিএন-৭। 

জিজ্ঞাসাবাদে আলী হায়দার দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জানা যায়। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে এপিবিএন-৭। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা