জগন্নাথপুরে কিশোর হ*ত্যা মা ম লা র প্রধান আ,সা,মীসহ গ্রে প্তা র ২
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে কিশোর হ*ত্যা মা ম লা র প্রধান আ,সা,মীসহ গ্রে প্তা র ২

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:১১:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কিশোর হ*ত্যা মা ম লা র প্রধান আ,সা,মীসহ গ্রে প্তা র ২

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবলকে কেন্দ্র করে মারামারি ঘটনার ১২ দিন পর আহত রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সুয়েল মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও একই গ্রামের কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারদের মধ্যে শাওন হত্যা মামলার প্রধান আসামী। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত তিন মাস আগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে রায়হানের সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় রায়হানকে দেখে শাওন মিয়া গালাগালি শুরু করেন। এক পর্যায়ে মারামারিতে রায়হান গুরুত্বর আহত হন। পরে ওই কিশোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর রায়হানকে বাড়িতে নিয়ে আসার পথিমধ্যে তাঁর অবস্থায় অবনতি দেখা দিলে তাঁকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষনা করেন।এদিকে, মারামারির ঘটনার পর রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে গত ৩ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন