সুনামগঞ্জ থেকে নি খোঁ জ ২ তরুণী ঢাকায় উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ থেকে নি খোঁ জ ২ তরুণী ঢাকায় উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৫:০৭:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ থেকে নি খোঁ জ ২ তরুণী ঢাকায় উ দ্ধা র

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর থেকে গত ৪ নভেম্বর নিখোঁজ হওয়া  দুই তরুণীকে ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার ডেমরা থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চান্দালিপাড়া গ্রামের মরজিনা (১৬) ও আকলিমা (১৬)।

পুলিশ জানায়, তারা দুজন গত ৪ নভেম্বর কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে গত ১০ নভেম্বর তাদের বাবারা থানায় জিডি করেছিলেন।

মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমান জানান, তথ্য প্রযুক্তির প্রচেষ্টায় ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে নিখোঁজ ২ তরুণীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন