পেরুর বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৯ AM

পেরুর বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০১:১৮:৪৯ AM

পেরুর বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ছবি সংগৃহীত


আগামী ২০ নভেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ২০২৪ সালের ইতি টানবে বিশ্বকাপজয়ীরা। এমন ম্যাচটি তাই জয় দিয়েই রাঙাতে চায় আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা স্কোয়াডে। ম্যাচের আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার।

প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ২-১ গোলের হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাজ। দুই ফুটবলারকে এ ম্যাচে পাওয়া যাবে না। চোটের কারণে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। তাদের জায়গায় বিকল্প হিসেবে অবশ্য এরই মধ্যে একজনকে ডেকেছেন স্কালোনি। ডান ঊরুর মাংসপেশির চোটে ছিটকে যাওয়া মোলিনার জায়গায় জিউলিয়ানো সিমিওনেকে দলে নিয়েছে আর্জেন্টিনা।

তবে মোলিনা অনুপস্থিতিতে পেরু ম্যাচে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে। তবে এ ম্যাচে শুরু থেকেই দেখা যেতে পারে তাকে। অন্যদিকে রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এ ছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকোও কাঁধে হালকা চোট পেয়েছিলেন।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ও উরুগুয়ের অবস্থান দুই ও তিন নম্বরে। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান চার নম্বরে। এই অঞ্চল থেকে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন