আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ AM

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০২:০৮:১৮ AM

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

ছবি সংগৃহীত


বাংলাদেশকে আবার চমকে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের নতুন জার্সির বিজ্ঞাপনে জায়গা পেয়েছে বাংলাদেশও। আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে এই জার্সি পরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন মেসিরা।

শুক্রবার নিজেদের ভেরিফায়েড টুইটার (এক্সে) নতুন জার্সি নিয়ে এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নতুন জার্সিতে হাজির হন লিওনেল মেসিসহ অন্য তারকারা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএর সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ এই জার্সি। সেখানে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ভিডিওর ৪৮ এবং ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা। বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশের হাজারো আর্জেন্টাইন সমর্থক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন