‘চ ড়-কা*ণ্ড’ নিয়ে যা বললেন নাসুম
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৭ AM

‘চ ড়-কা*ণ্ড’ নিয়ে যা বললেন নাসুম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৯:২০:৩২ AM

‘চ ড়-কা*ণ্ড’ নিয়ে যা বললেন নাসুম

ছবি: সংগৃহীত


সর্বশেষ ভারত বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন কাণ্ডে সাবেক এই প্রধান কোচকে সম্প্রতি বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচের সঙ্গে ঘটা সেই আলোচিত ঘটনা নিয়ে এবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন নাসুম।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্চিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।'

'এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।’-যোগ করেন তিনি।

চড় কাণ্ড সামনে আসার পর কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। তিনি বলেন, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (ওয়াল্ড কাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

হাথুরু কোচের পদ থেকে বাদ পড়ার পর দলে ফিরেছেন নাসুম। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন