আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন সাকিব!
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৯ AM

আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন সাকিব!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১১:১৭:৪৭ AM

আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন সাকিব!

ছবি: সংগৃহীত


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৬ বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক সময় আইপিএলে নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি। তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।

চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাথিশা পাথিরানাকে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায়। আর নিলামে তাদের ওপর নজর রাখে। চেষ্টা করে দলে ভেড়ানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ একটি পোস্ট করেছে। যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই। নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি রুপি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝ'ড়ের আশ'ঙ্কা
বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
ভবিষ্যতের সিলেট গড়তে শুরু হলো মহাপরিকল্পনার কাজ
হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন