জগন্নাথপুরে প্রতিপক্ষকে ফাঁ সা তে আ গু ন, অত:পর জেল*হাজতে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রতিপক্ষকে ফাঁ সা তে আ গু ন, অত:পর জেল*হাজতে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৪:২৫:২৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিপক্ষকে ফাঁ সা তে আ গু ন, অত:পর জেল*হাজতে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ পক্ষের এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে পালানোর সময় রাজিব মিয়া নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেন।

রোববার( ১৭ নভেম্বর)  তাকে একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলজাতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদে নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে সুজাত মিয়া (৭০) নিহত হন। আহত হন উভয় পক্ষের ৪০ জন। এ ঘটনার ৫ দিন পর শনিবার নিহতের ছেলে।সুজাত মিয়ার ছেলে সেকুল মিয়া বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। 

ওই মামলা আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এদিকে নিহত সুজাত মিয়ার প্রতিপক্ষ পক্ষের লোক আব্দুল লতিবের ছেলে রাজিব মিয়া শনিবার দুপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে তার এক আত্মীর বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন।নিহতের ছেলে জুনেদ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজিবকে আটক পরে সে স্বীকার করেছে। সে আব্দুল কাছ ও তার লোকজনের কথা মতো হাফিজুরের বাড়িতে এ আগুন লাগানো হয়। হাফিজুর আব্দুল কাছের ভাতিজা। এবং রাজিবের সর্ম্পকে আত্মীয়। আমাদের কাছে রাজিবের স্বীকারোক্তির একটি ভিডিও আছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ