সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ঘে নারী নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ঘে নারী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:০৭:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ঘে নারী নি হ ত

ছবি : সংগৃহীত


সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুরের রাবার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম (৫০) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ এলাকার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর রাবার বাড়ি এলাকায় শান্তিগঞ্জের নোয়াখালী পয়েন্ট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সিলেটগামী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নারীর মৃত্যু হয়। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ