তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি'র উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি'র উদ্বোধন

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৭:২২:৪৮ পূর্বাহ্ন

তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি'র উদ্বোধন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথম বারের মতো "তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি-২০২৪" এর প্রথম খেলা উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা  বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, সাংবাদিক বাবরুল হাসান বাবলু'সহ সাবেক/বর্তমান খেলোয়াড় বৃন্দ। 

তাহিরপুর ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি-২০২৪ এর প্রথম খেলায় অংশগ্রহণ করে "সদর ইউনিয়ন (তাহিরপুর সদর) সিক্স বনাম ইউনিয়ন সেবেন বালিজুরী (বালিজুরী)"। এতে বিজয়ী হয় সদর ইউনিয়ন সিক্স (তাহিরপুর সদর)।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন, দীর্ঘদিন পরে তাহিরপুর উপজেলায় এমন একটি খেলার  আয়োজনে সকলকে উজ্জীবিত করেছে আমরা সকলেই যার যার অবস্তান থেকে খেলাধুলার জন্য ছেলেমেয়েদের উৎসাহিত করবো।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ