শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁওয়ে বিএনপির কর্মীসভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁওয়ে বিএনপির কর্মীসভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁওয়ে বিএনপির কর্মীসভা

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি বসিয়াখাউরি গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় জয়সিদ্ধি গ্রামের শাহী ঈদগাহ ময়দান প্রাঙ্গনে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

ওয়ার্ড বিএনপি নেতা শাহান আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলী।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রনজিত সুত্রধর, যুগ্ম আহবায়ক জিলানী মিয়া, জেলা যুবদলের সদস্য তুরন খান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ওয়ায়দুল করিম মাসুম ও দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পু।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শওকত আলী, সাজিদ মিয়া, আনোয়ার হোসেন, আপ্তাব আলী, আব্দুল মতলিব, জলাল মিয়া, যুবদল নেতা হুমায়ুন আহমদ, সাজল মিয়া, সজিব আহমদ, ওলিউর রহমান, ছাত্রদল নেতা গুলজার আহমদ, আবু মুসা, জাহিদ হাসান, জায়েদ আহমদ ত্বোহা প্রমুখ৷


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ