যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১০:৫৮:৫১ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মা দ ক কারবারি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


রাজধানী যাত্রাবাড়ীতে একটি মাইক্রোবাস তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের মহেশখালীর সোনারপাড়া গ্রামের মো. আবুল কালাম (৪১) ও কক্সবাজার সদরের কক্সবাজার পৌরসভার হাসান কলোনির শফিকুল ইসলাম (৩৯)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ী টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক রাহুল।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে যাত্রাবাড়ী টোল প্লাজা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি বিশেষ টিম। বিকেল ৩টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। তখন মাইক্রোবাসের একটি অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়িচালক মো. আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শামীম আহম্মেদ আরও জানান, গ্রেপ্তাররা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করতো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি