চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন

চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছবি : ফাইল ফটো


সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় অভি দাস (১৭) নামের এক কিশোরকে থানায় দিয়েছেন তার বাবা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে। অভি জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বিমল দাসের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে অভি দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লিখেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই’। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা সবসময় প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম’।

পোস্টের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতেই আলেমদের একটি গ্রুপ সাচনা বাজারে অভিযুক্ত অভি দাসের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও গ্রেপ্তারের দাবি জানান। পরে বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস থানায় হস্তান্তর করেন। আজ বিকেলে উপজেলার আলেম-ওলামাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে অভিযুক্ত অভি দাস নিঃশর্ত ক্ষমা চাইলে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম. কামাল হোসাইন জানান, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ