আজ ঢাকায় হেফাজতের বি ক্ষো ভ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

আজ ঢাকায় হেফাজতের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ১১:১২:৩৭ পূর্বাহ্ন

আজ ঢাকায় হেফাজতের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম  আদালতের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ইসকন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতৃবৃন্দ। সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। 

তারা বলেন, উলামায়ে কেরাম বহুবার ইসকনের উগ্রবাদী কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন, কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি। এবার আমরা ইসকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দিকে তাকিয়ে আছি। যদি আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে।

বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন— মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা জালালুদ্দীন, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কেফায়াতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতী আজহারুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা এনামুল হক মুসা, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা শরিফ উল্লাহ, মুফতী আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরিফ হোসাইন এবং মাওলানা বশিরুল হাসান প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি