জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসব

ছবি: নিজস্ব


এক সময়ের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল দলবেঁধে মাছ ধরা। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে মাছ ধরার উৎসবে মেতে উঠতো।কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরা উৎসব বিলুপ্ত প্রায়। তবে সেই চিত্র ধরে রাখতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মাগুরা নদীতে প্রতিবছর পলো বাওয়া উৎসব পালন করা হয়। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ২৮ নভেম্বর)  দুপুরে ভবের বাজার এলাকায় মাগুরা নদীতে ৬ গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ পলো বাওয়া উৎসবে অংশ নেন। এসময় নদীর দুই পাড়ে মাছ ধরা দেখতে ঢল নামে হাজারো মানুষের।

ইসহাকপুর গ্রামের রফিক আলী বলেন, প্রতি বছর নির্দিষ্ট এক তারিখে ইসহাকপুর, লুদুরপুর, এনায়েতনগর, হবিবপুর, শাসনহবি ও দুর্ঘাপুর গ্রামের মানুষ নদীতে পলো বাওয়ায় অংশ নেন। সবাই এক সাথে পলো বাওয়ার আনন্দই আলাদা। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর ও গজারসহ দেশিয় প্রজাতির নানা মাছ। অনেকেই আবার জাল দিয়েও মাছ ধরছে। আমি একটা বোয়াল ধরেছি, খুব ভালো লাগছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা