আজ দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

আজ দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১২:৪৪:৫০ অপরাহ্ন

আজ দুপুরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

ছবি : সংগৃহীত


বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম ‘ফিনজাল’। এটি সৌদি আরবের দেওয়া নাম। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শনিবার দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে শনিবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই। এর প্রভাবে আজ শনিবার দেশের দক্ষিণাঞ্চলের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।’ ওমর ফারুক বলেন, ‘সাগরে নিম্নচাপ থাকার কারণে গত দুই-তিনদিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল।

আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ৬ বা ৭ ডিসেম্বর থেকে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে তখন শীতের তীব্রতা অনেকটা বাড়তে পারে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে পরদিনও। 

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১১.৩ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো তেঁতুলিয়ায়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি