টাঙ্গুয়ার হাওরে অ ভি যা নে কোনাজালসহ আ ট ক ৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে অ ভি যা নে কোনাজালসহ আ ট ক ৬

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১১:০৭:০৮ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে অ ভি যা নে কোনাজালসহ আ ট ক ৬

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে অভিযানের পরিচালনা করে ২টি নৌকাসহ কোনাজাল আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানাযায়,  শনিবার সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে তিন হাজার মিটার কোনাজালসহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটককৃত কোনাজাল ও নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া, গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি  ্আনোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম। এছাড়াও আনসার সদস্য ও কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিল।

শনিবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ শাদাত মাহমুদ উল্লাহ।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খালাশ্রীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে বদিউজ্জামান (৪৭), একই গ্রামের রাশেদ আলীর ছেলে সিরাজ আলী(৩৪), ছামসুল হুদার ছেলে ফরহাদ আলী(২৮) আলী উসমানের ছেলে কামরুজ্জামান (৩৮),  গোলাম রব্বানীর ছেলে হাবিবুর রহমান(২৭) ফজর রহমানের ছেলে বাদশা (২৭)।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানান,  দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা