জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে এসব জার্সি উন্মোচন করা হয়। স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিত মনির।

জার্সি উন্মোচন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল।

অনুষ্ঠানে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুস্তাকিন বিল্লাহ’র সভাপতিত্বে ও রুকন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া, ক্লাবের উপদেষ্টা আব্দুল সালাম, জামিল আহমদ, শেলু মিয়া, সাংবাদিক আমিনুল হক সিপন, অঞ্জন চৌধুরী।

বক্তব্য রাখেন- রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম তাহের, টিম ম্যানেজার মোঃ জমির হোসেন, টিম ডিরেক্টর মুন্না আহমেদ প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা