এখন আর শিশুদের রাস্তা পার করে দেন না ‘খালিক চাচা’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

এখন আর শিশুদের রাস্তা পার করে দেন না ‘খালিক চাচা’

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১২:২৬:৪৩ অপরাহ্ন

এখন আর শিশুদের রাস্তা পার করে দেন না ‘খালিক চাচা’

ছবি : নিজস্ব


রোদ কিংবা বৃষ্টি। কোনোকিছুই মাতে পারতোনা তাঁকে। স্কুল ছুটির সময় হলেই ব্যস্ত রাস্তার মাঝখানে দাড়িয়ে যেতেন তিনি। দুই হাত তুলে দুদিকের গাড়ি আটকাতেন। রাস্তা পার করে দিতেন কোমলমতি শিক্ষার্থীদের। কিন্তু এখন আর তাঁকে দেখা যায় না। বয়স কাবু করেছে। তাই ছেলেকে বলেছেন যতদিন পারো এই কাজ চালিয়ে যেও। বলছিলাম এক নিভৃতচারী সমাজসেবী আব্দুল খালিকের কথা।

সিলেট নগরের লামাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার ব্যবসা। বেশীর মানুষ তাঁকে ‘খালিক চাচা’ বলেই চিনেন। কেউ আবার খালিক ভাই বলেও ডাকেন। সেই ‘খালিক চাচা’ এখন বয়সের ভারে ন্যুব্জ। ঘর থেকে বের হতে পারেন না। আফসোস করেন দিনগুলোর জন্য। প্রখর রোদে দাড়িয়ে শিক্ষার্থীরে পার দিয়ে যে আনন্দ পেতেন তা এখনও মনে দোলা দেয়। মেন হলে সুখ পান। বর্তমানে বার্ধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত আব্দুল খালিক কুয়ারপার হাওর রোডের বাসায় সন্তান সন্ততি আর নাতি নাতনিদের নিয়ে সুখেই দিনাতিপাত করছেন। এক সময়ে পুলিশে চাকরী করতেন। পরবর্তীতে চাকুরী ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করেন। প্রায় ৪০ বছর নগরের কুয়ারপারে ব্যবসা করছেন। ব্যক্তি জীবনে ৪ কন্যা ১ পুত্র সন্তানের জনক। ছেলে মেয়েদের প্রায় সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন আজীবন পরোপকারী এই ব্যক্তিত্ব। বড় মেয়ে আফিফা বেগম পুলিশ লাইন্স হাইস্কুলে শিক্ষকতা করছেন। ২য় মেয়ে রিতা বেগম সংসার করছেন। আরেক মেয়ে জামিলা বেগম দেশে মাস্টার্স শেষ করে উচ্চতর ডিগ্রী নিতে যুক্তরাজ্যে লেখাপড়া করছেন। একমাত্র পুত্র তাফদিল আহমদ পাবেল উচ্চ শিক্ষা শেষ করে নিজের ব্যবসা পরিচালনা করছেন। বাবার অবর্তমানে যিনি এখন শিশুদের স্কুল ছুটির সময় রাস্তা পার করে দেন। আরেক কন্যা তাহমিনা বেগমও কিছুদিন শিক্ষকতা করেছেন।

আব্দুল খালিক সম্পর্কে বলতে গিয়ে কুয়ারপারের ব্যবসায়ী জসিম উদ্দিন দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন, বহুদিন ধরে এই মানুষটাকে দেখছি। নিজের আর্থিক সামর্থ তেমন না থাকলেও সব সময় মানুষের উপকার করতেন। অনেক বড় মনের মানুষ তিনি। এজন্য তাঁকে আমি খুবই শ্রদ্ধা করি।

সমাজহিতৈষী আব্দুল খালিক জৈন্তা বার্তা’কে জানালেন, নিজের জীবনটা নিজের মতো করেই পরিচালনা করেছেন। যখন যেখানে সুযোগ পেয়েছেন মানুষের উপকার করেছেন। বিশেষ করে লামাবাজার প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের রাস্তা পারাপারের কথা জিজ্ঞেস করতেই তিনি যেন আপ্লুত হয়ে পড়লেন। বললেন এতগুলো বাচ্চা রাস্তা পার হতো। প্রায়ই দুর্ঘটনা ঘটতো। তাই নিজ বিবেকের তাড়না থেকেই উদ্যোগী হয়ে শিক্ষার্থীরে রাস্তা পারে সহায়তা করতেন।

তিনি বলেন, এসময় রোদ থাকলেও আমার ভালো লাগতো। একবার এই স্কুলে সামনে রাস্তা পার হতে গিয়ে একটি শিশুও প্রাণ হারিয়েছিল। এসব ঘটনা রোধে নানা উদ্যোগ বিভিন্ন সময়ে নেয়া হয়েছে। কিন্তু কোনো উদ্যোগই বেশীদিন ঠেকেনি। গতিরোধক বাঁধ দেয়া হয়েছিলো সেটিও তুলে ফেলা হয়েছে। এটি একটি ব্যস্ত সড়ক। এখানে অনেক দ্রুত ব্যাগে গাড়ি চলে।

তিনি বলেন, আমি না হয় করেছি। আরও অনেকেই সুযোগ পেলে এ কাজ করেন। করেছেন। কিন্তু কে কতনি করবে। এই স্কুলটির শিক্ষার্থীদের রাস্তা পারাপারের স্থায়ী নিরাপত্তা মুলক ব্যবস্থা রকার। এজন্য তিনি সড়ক বিভাগ, নগর কর্তৃপক্ষ, শিক্ষা অফিসের কর্মকর্তারে শুভ দৃষ্টি কামনা করেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা