সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দোয়ারাবাজার থানার জাহিদুল হক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দোয়ারাবাজার থানার জাহিদুল হক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৬:৩৭:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দোয়ারাবাজার থানার জাহিদুল হক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে  নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মো: জাহিদুল হক।

সোমবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায়  জেলার শ্রেষ্ট অফিসার  ইনচার্জ হিসেবে নির্বাচিত দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক'কে পুরুষ্কৃত করা হয়। 

এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।

সভায় চলতি বছরের  নভেম্বর  মাসের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। ক্যাটাগরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি, সর্বোচ্চ মাদক উদ্ধার, চোরাচালান পণ্য উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং বিশেষ সম্মাননা পুরস্কার।

এতে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা