তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৩:৫৮:২৬ পূর্বাহ্ন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর থানা অফিসার  ইনচার্জ মো: দেলোয়ার হোসেন, প্রোগ্রামার অফিসার ইমরান হোসেন,  জামায়াত আমির রোকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন মিয়া,   সাংবাদিক,  আব্দুল আলিম, সৈকত হাসান,তৌহিদুল ইসলাম, মনিরাজ শাহ প্রমুখ ।

বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। ১৯৭১ সালে এই দিনে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এই দিনে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা