শুক্রবার সারাদেশে বি‌ক্ষো‌ভের ডাক দি‌য়ে‌ছে জামায়া‌ত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ AM

শুক্রবার সারাদেশে বি‌ক্ষো‌ভের ডাক দি‌য়ে‌ছে জামায়া‌ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১২:০২:৫৩ PM

শুক্রবার সারাদেশে বি‌ক্ষো‌ভের ডাক দি‌য়ে‌ছে জামায়া‌ত

ছবি: সংগৃহীত


আগামীকাল শুক্রবার সারাদেশে বি‌ক্ষো‌ভের ডাক দি‌য়ে‌ছে জামায়া‌তে ইসলামী। জানা যায় দ‌লের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের দা‌বি‌তে শুক্রবার দে‌শের সব জেলায় এ বি‌ক্ষো‌ভের ডাক দি‌য়ে‌ছে জামায়া‌ত।

বৃহস্পতিবার এক বিবৃ‌তি‌তে এ কর্মসূচি ঘোষণা ক‌রেন দ‌ল‌টির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, সরকার বিরোধীদলের নেতাকর্মীদেরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, শিশু কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধী দলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।

সরকারের সব চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তির দা‌বি‌তে শান্তিপূর্ণ বি‌ক্ষোভ কর‌বে জামায়াত।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন