ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় মারলেন অভিনেত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০১ PM

ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় মারলেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ০৭:৪৪:৩৪ AM

ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় মারলেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত


বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী রেখা। বয়স ৭০ ছুঁইছুঁই। তবে এখনও ‘চিরসবুজ’ তিনি। এই বয়সেও তার রূপে মুগ্ধ অনুরাগীরা। এখনও এক ঝলক দেখতে পেলে তাকে ঘিরে ধরেন তারা। যেকোনো অনুষ্ঠানে তার ছবি তুলতে মুখিয়ে থাকেন ভক্তরা।

সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তার বায়না শুনে সেখানেই তাকে চড় মারলেন রেখা!

অনুষ্ঠানে সাবেকি সাজে হাজির হয়েছিলেন রেখা। তাকে দেখেই তার ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকেরা। তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। রেখার সঙ্গে একটি সেলফি তুলবেন, এই আর্জি ছিল তার। অভিনেত্রীর কাছাকাছি আসতেই দিলো চড়! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত অভিনেত্রী। ভিডিওতে অনেকে কমেন্টে বলেছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না!’

কয়েক মাস আগে নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেখা। কানাঘুষা শোনা যায়, তার সঙ্গেই নাকি একত্রে থেকেছেনও অভিনেত্রী। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে ‘সিঙ্গেল’ রেখা।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা