হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩১ AM

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ১০:৫৪:৪২ AM

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ফাইল ছবি


হঠাৎ অসুস্থ বোধ করায় গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (১২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ তাকে ভর্তি করানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসকদের পরামর্শে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে দিদার বলেন, ম্যাডামের অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে কথা বলবেন ওনার মেডিকেল বোর্ড। 

তবে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদকে একাধিক বার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাসখানেক আগেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৬ দিন চিকিৎসা নিয়ে ৪ মে বাসায় ফেরেন খালেদা জিয়া।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে