বিএনপির কাছে ‘সাবেক’ হয়ে গেলেন সিলেট মেয়র আরিফ!
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ AM

আগামী ৭ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হবে

বিএনপির কাছে ‘সাবেক’ হয়ে গেলেন সিলেট মেয়র আরিফ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৩:৫৭:৫৪ AM

বিএনপির কাছে ‘সাবেক’ হয়ে গেলেন সিলেট মেয়র আরিফ!

ফাইল ছবি


সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হতে এখনো দেড় মাস বাকি। আগামী ৭ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হবে। কিন্তু তার আগেই নিজের দলই তাকে ‘সাবেক মেয়র’ সম্বোধন করেছে।

আরিফুল হকের কাছে পাঠানো বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এমনটি দেখা গেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দলীয় মনোগ্রামযুক্ত প্যাডে তাকে পদোন্নতিপত্র দেওয়া হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক সেই চিঠিতে আরিফুল হক চৌধুরীর পদবির জায়গায় লেখা রয়েছে, ‘সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন’।

চিঠিতে প্রিয় সহকর্মী সম্বোধন করে লেখা হয়েছে, ‘শুভেচ্ছা নেবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, নির্দেশক্রমে আপনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘চিঠি দেখে মনে হচ্ছে আরিফুল হককে মেয়রের চেয়ার থেকে সরাতে অন্য দলের চেয়ে বিএনপিরই আগ্রহ বেশি। গুরুত্বপূর্ণ এমন চিঠিতে এত বড় ভুল কিভাবে হয়।

তবে জেলা বিএনপির আরেক নেতা বলেন, ‘আমার মনে হচ্ছে এটা মিসটেক। তবুও এমন গুরুত্বপূর্ণ চিঠির ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিল।’

এ বিষয়ে জানতে আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

-কালের কণ্ঠ

SH



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন