সিলেটে দর্শকের ক্ষুধা মেটাতে ব্যর্থ কর্নওয়াল
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM

সিলেটে দর্শকের ক্ষুধা মেটাতে ব্যর্থ কর্নওয়াল

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১০:০২:৫৩ AM

সিলেটে দর্শকের ক্ষুধা মেটাতে ব্যর্থ কর্নওয়াল

ছবি : সংগৃহীত


সিলেটের দর্শকের ক্ষুধা মেটাতে পারেন নি সিলেট স্ট্রাইকার্সের বিদেশি খেলোয়াড় রাকিম কর্নওয়াল। সুঠাম দেহের এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটপ্রেমীদের। ১৪০ কেজি ওজনের এই অলরাউন্ডার মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামেন। টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল। কর্নওয়ালকে ওপেনিংয়ে নামায় সিলেট স্ট্রাইকার্স। তবে একাদশে ফেরা রাকিম কর্নওয়াল দর্শকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শাহীন শাহ আফ্রিদির শিকারের আগে ১২ বলে ৪ বাউন্ডারি হাঁকিয়ে ১৮ রানে আউট হন আর পিঞ্চ হিটার খ্যাত এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ছিলো ১৫০। 

এদিন সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিলেনা। দুপুর থেকেই স্টেডিয়ামে দলবেধে প্রবেশ করতে শুরু করেন দর্শকেরা। সবার মুখে মুখে ছিল রাকিম কর্নওয়ালে নাম। প্রত্যাশা ছিল অন্তত ফিফটি হাঁকাবেন সবার পছন্দের কর্নওয়াল। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ড হিটার।

খেলা দেখতে আসা আবু কাওছার বলেন, বড় আশা করে আসছিলাম কর্নওয়াল বড় বড় ছক্কা হাঁকাবেন। আমরা গ্যালােিরত বসে তা উপভোগ করব। কিন্তু তা আর হলো না।

গণমাধ্যকর্মী রুমান আহমদ বলেন, প্রত্যশা নিয়ে কর্নওয়ালের খেলা দেখতে বসেছিলাম। প্রথম বলেই তিনি বাউন্ডারি হাঁকালেন। এরপর মনে হচ্ছিল আজ অন্তত কর্নওয়াল ফিফটি করবেন। তবে তার ব্যাট থেকে এলো মাত্র ১৮ রান।

সাংবাদিক জয়ন্ত কুমার দাস বলেন, এটা ছিল কর্নওয়ালের প্রথম ম্যাচ। আশানুরুপ না হলেও দর্শকদের একেবারে হতাশ করেন নি। তার প্রত্যাশা আগামী ম্যাচে সুযোগ পেলে কর্নওয়াল রানে ফিরবেন।

এর আগে টসে হেরে ব্যট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে (০) হারায় সিলেট। ১২ বলে ১৮ রান তুলে ফেরেন রাহকিম কর্নওয়াল। এরপর হাল ধরেছিলেন জর্জ মুনসে আর জাকির হাসান। একটা সময় ২ উইকেটে ৭৬ রান ছিল সিলেটের। সেখান থেকে জাহানদাদ খান আর রিশাদ হোসেনের তোপে ৮ উইকেটে ৮৯ রানে পরিণত হয় স্বাগতিকরা। অর্থাৎ ১৩ রানের ব্যবধানে হারায় ৬টি উইকেট। 

জাকির ২৬ বলে ২৬, মুনসে ১৩ বলে করেন ২৮ রান। শেষদিকে আরিফুল হক দলকে ১২৫ পর্যন্ত টেনে নিয়ে যান দায়িত্বশীল ইনিংসে। ২৯ বলে ৩৬ রানের ইনিংসে ১টি চার আর ৩টি ছক্কা হাঁকান সিলেট অধিনায়ক। জাহানদাদ খান ১৮ রানে আর রিশাদ ১৫ রানের বিনিময়ে নেন ৩টি করে উইকেট।

জৈন্তাবার্তা / রহমান