ছবি: নিজস্ব
লিটন দাস এবং তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল ইতিহাসে যা সর্বোচ্চ রানের রেকর্ড।
রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ঢাকার দুই ওপেনার।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পেটালেন লিটন এবং তানজিদ তামিম। ২৪ বলে ফিফটি করার পর ৪৪ বলে সেঞ্চুরি করেন লিটন। ৮টি বাউন্ডারি এবং ৭টি ছক্কায় অপরাজিত থাকেন এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরি।
অন্যদিকে ৬৪ বল খেলে ১০৮ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে ৬টি বাউন্ডারি এবং ৮টি ছক্কা হাঁকান তিনি। ২ বল খেলে এক ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।
বিপিএলের ইতিহাসে ওপেনিংই নয়, যে কোনো উইকেট জুটিতে এটা সর্বোচ্চ রানের জুটি। সে সঙ্গে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান। বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের সংগ্রহের রেকর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজই দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে তানজিদ তামিমও কম না, তিনিও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতা যেন ওলট-পালট করে দিলেন লিটন-তানজিদ। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেললো ঢাকা ক্যাপিটালস।
পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত কোনও জয়ের দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। স্বাভাবিকভাবেই জয়ের জন্য মরিয়া রাজধানীর এই দলটি। নিজেদের সপ্তম ম্যাচে এসে যেন জ্বলে ওঠলো তারা। আগে ব্যাট করে রাজশাহীর সামনে ২৫৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ঢাকা।
রোববার (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সেই লিটনই আজ রাজশাহীর বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
লিটন জবাবটা দিয়েছেন অবশ্য ব্যাট হাতে। যেদিন বাদ পড়লেন, সেদিনই খেললেন একশ ছাড়ানো এক ইনিংস। অভিজ্ঞ এই ক্রিকেটার যে যেকোনও সময় জ্বলে ওঠতে পারেন তার আরও একটা প্রমাণ এটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন লিটন।
বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করলেন লিটন। শুধু তাই নয়, বিপিএলের ইতিহাসে যে কোনও উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন লিটন ও তানজিদ হাসান তামিম। এর আগের রেকর্ড ছিল গেইল ও ম্যাককালামের। ২০১৭ সালে রংপুরের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২০১ রানের জুটি গড়েছিলেন গেইল-ম্যাককালাম।
আরেক প্রান্তে তানজিদ হাসান তামিমও খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। লিটনের পরে ৬২ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। অবশেষে ইনিংসের তিন বল বাকি থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। ৬৪ বলে ১০৮ রান করে শফিউলের বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
জৈন্তাবার্তা / মনোয়ার




