সিলেটের বিপক্ষে রানের পাহাড়ে চট্টগ্রাম
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ PM

সিলেটের বিপক্ষে রানের পাহাড়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৩:১৭:৩৭ AM

সিলেটের বিপক্ষে রানের পাহাড়ে চট্টগ্রাম

ছবি সংগৃহীত


ঘরের মাঠে আজ সোমবার চলতি বিপিএলের শেষ ম্যাচ খেলছে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংটা করতে পারেনি তারা। স্বাগতিক দলের বোলারদের তুলোধুনো করে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রান করেছে চিটাগং কিংস।

ফিফটি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী। জিততে হলে সিলেটকে করতে হবে ২০৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম।

৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ