চিটাগাংয়ের টানা তৃতীয় জয়, সিলেটের ছ ন্দ প ত ন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

চিটাগাংয়ের টানা তৃতীয় জয়, সিলেটের ছ ন্দ প ত ন

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৫:৫০:৪৯ AM

চিটাগাংয়ের টানা তৃতীয় জয়, সিলেটের ছ ন্দ প ত ন

ছবি: নিজস্ব


টানা দুই ম্যাচ জেতার পর ঘরের মাঠে আরেকবার হারল সিলেট স্ট্রাইকার্স। এনিয়ে হোম গ্রাউন্ডে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে স্বাগতিকেরা। সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। চিটাগাংস কিংসের দেওয়া ২০৪ টানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট খুইয়ে ১৭৩ রানে থেমেছে সিলেটের ইনিংস।

অন্যদিকে চিটাগংয়ের জয়রথ ছুটছেই। হার দিয়ে বিপিএল শুরু করা মিঠুনের দল টানা তৃতীয় ম্যাচে তুলে নিয়েছে জয়। পয়েন্ট তালিকারও সেরা দুইয়ে উঠে এসেছে চিটাগং। রান তাড়ায় কখনই লড়াইয়ে ছিল না সিলেট। শেষদিকে জাকের আলী ২৩ বলে অপরাজিত ৪৭ রানের ক্যামিও ইনিংসে পরাজয়ের ব্যবধান একটু কমিয়েছেন। মাঝে ৩৭ বলে ৫২ করে জর্জ মুনসে। দুর্দান্ত ছন্দে থাকা জাকির হাসান আজ ১৯ বলে করেন ২৫।

চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম ৩টি আর আলিস আল হাসান নেন ২টি উইকেট। এর আগে টস হেরে আগে ব্যাট করে স্বাগতিকদের ২০৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় চিটাগং। শুরুতে এক প্রান্তে কিছুটা রয়েসয়ে খেলছিলেন পারভেজ ইমন। আরেক প্রান্তে উসমান খান চালিয়ে খেলছিলেন। ১০ বলে ৭ রান করা ইমন থেমেছেন দলের ৩২ রানের মাথায়।

তিনে নামা গ্রাহাম ক্লার্কের সাথে দারুণ জুটি গড়েন উসমান। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে আগাতে থাকেন দুজনে। আউট হওয়ার আগে ৩৫ বল খেলে ৫৩ রান করেন উসমান। ক্লার্ককে অবশ্য থামানো যায়নি। আগ্রাসী ব্যাটিংয়ে হাঁকিয়েছেন ফিফটি। ৩৩ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে আউট হন গ্রাহাম ক্লার্ক।

মাঝে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৯ বলে ২৮ রানের ছোট্ট এক ঝড়ো ইনিংস খেলেছেন। শেষ দিকে ঝড় তুলেছেন হায়দার আলী। ১৮ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন হায়দার। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে চিটাগং কিংস। সিলেটের হয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ