বিপিএল : সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ PM

বিপিএল : সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০১:২৫:৫০ AM

বিপিএল : সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান

ছবি সংগৃহীত


চলমান বিপিএলের সিলেট পর্ব আগের যে কোনো আসরকে ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে রানের ফুলঝুরি, সৃষ্টি হয়েছে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। তবে এই পর্বে একদিকে কেউ উড়ছে, অন্যদিকে কেউ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সিলেট পর্ব শেষে দলগুলোর অবস্থান।  

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচ দিয়ে শেষ হয় সিলেট পর্ব। নাটকীয়ভাবে ৮ রানে জয় পায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। এই জয়ের ফলে ৭ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। প্লে-অফ নিশ্চিত করতে রংপুরের দরকার আর মাত্র ১টি জয়।  

অন্যদিকে, অবশেষে সিলেট পর্বে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। চিটাগং কিংস টানা তিন ম্যাচ জিতে নিজেদের ফর্ম ধরে রেখেছে, তবে খুলনা টাইগার্স টানা তিন ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে। সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী মিশ্র পারফরম্যান্সে জয়ের পাশাপাশি হারের স্বাদও পেয়েছে।  

পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং কিংস। ৪ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও ৬। তারা আছে তিনে। রংপুরের কাছে নাটকীয়ভাবে হেরে না গেলে পয়েন্ট টেবিলে তিনে ওঠার সুযোগ ছিল খুলনার। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে মেহেদি মিরাজের দল। সিলেট পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি খুলনা।

৬ ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও ৪ করে। সিলেট পাঁচে ও ছয়ে আছে রাজশাহী। আর ৭ ম্যাচে মাত্র ১ জয়ে পয়েন্ট টেবিলের তলানতে অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম পর্বে হতাশা ভুলে বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে মুখিয়ে পিছিয়ে পড়া দলগুলো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত
কানাইঘাটে ফিরল কাতারে নি'হত ৫ প্রবাসীর ম'রদেহ