বিশ্বকাপে আমেরিকাকে হা রি য়ে ছে বাংলাদেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে আমেরিকাকে হা রি য়ে ছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে আমেরিকাকে হা রি য়ে ছে বাংলাদেশ

ফাইল ছবি


ভারতের দিল্লিতে খো খো বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই দলই অংশ নিচ্ছে। আজ (মঙ্গলবার) জয়লাভ করেছে উভয় দলই।

ছেলেদের বিভাগে বাংলাদেশ ৫৭-২৪ পয়েন্টে হারায় শ্রীলঙ্কাকে। মেয়েদের বিভাগে বাংলাদেশ ৭৯-১৪ পয়েন্টে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন ইদিল প্রামানিক। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হন রিতু রানী সাহা। 

আজ একই দিনে বাংলাদেশ ছেলে দল আরেক ম্যাচ খেলেছে। সেই ম্যাচে আমেরিকার বিপক্ষেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বাংলাদেশ ৮৩-২৬ পয়েন্টে  আমেরিকাকে হারায়। পুরুষ দলের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আর নারী দলের প্রতিপক্ষ জার্মানি। বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন