বিপিএল : অনুশীলন ব*য়কট রাজশাহীর ক্রিকেটারদের
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM

বিপিএল : অনুশীলন ব*য়কট রাজশাহীর ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০২:০৬:২৭ AM

বিপিএল : অনুশীলন ব*য়কট রাজশাহীর ক্রিকেটারদের

ফাইল ছবি


ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্বের পর চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির পক্ষ থেকেও গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজশাহী দলের অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।

হঠাৎ কেন অনুশীলন বাতিল, এর পেছনের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভিন্ন কারণ। জানা গেছে, পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার গণমাধ্যমে জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য, কোচরা ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাড়া পাওয়া যায়নি। কিন্তু ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

যদিও এবার বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষেই ছিল বিসিবি।

উল্লেখ্য, ৬ ম্যাচে ২ জয় আর ৪ হার নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে দুর্বার রাজশাহী। ফলে, বিপিএলের প্লে-অফে খেলতে পরের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ফ্র্যাঞ্চাইজিটির সামনে। চট্টগ্রাম পর্বে ৪টি ও ঢাকায় শেষ পর্বে লিগের ২ ম্যাচ খেলবে রাজশাহী। আগামী ১৭ জানুয়ারি চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রাজশাহী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত