চো ট কাটিয়ে দলে যোগ দিলেন সৌম্য, মাঠে নামবেন কবে?
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM

চো ট কাটিয়ে দলে যোগ দিলেন সৌম্য, মাঠে নামবেন কবে?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৪:৪৫:০০ AM

চো ট কাটিয়ে দলে যোগ দিলেন সৌম্য, মাঠে নামবেন কবে?

ছবি : সংগৃহীত


গত মাসে জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে আজ রংপুর রাইডার্স জানিয়েছে, সেই চোট কাটিয়ে উঠেছেন সৌম্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। তার আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়।

এক্স-রে করার পর দেখা যায়, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে বিসিবির মেডিকেল টিম প্রাথমিকভাবে জানায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও মাঠে ফিরতে পারেননি তিনি।

মাস খানেক পর অবশ্য সৌম্যকে নিয়ে সুখবর দিয়েছে তার বিপিএলের দল রংপুর। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সৌম্য চোট কাটিয়ে উঠেছেন। তারা সৌম্যের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, 'রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।'

এমনকি সৌম্যের খেলা উপভোগ করতে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভক্তদের প্রস্তুত হতে বলেছে। তারা রাইডার্স ভক্তদের উদ্দেশ্যে লিখেছে, 'পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?'

সৌম্য দলে যোগ দিলেও অবশ্য এখনই মাঠে নামতে পারবেন না। চোটমুক্ত হলেও অন্তত সপ্তাহ খানেক ফেরার প্রক্রিয়ায় থাকবেন এই ওপেনার। এমনটাই জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত