এসিএল চোটে পুরো মৌসুম শেষ ব্রাজিল তারকার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM

এসিএল চোটে পুরো মৌসুম শেষ ব্রাজিল তারকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৭:২৪:০২ AM

এসিএল চোটে পুরো মৌসুম শেষ ব্রাজিল তারকার

ফাইল ছবি


সর্বশেষ কাতার বিশ্বকাপ চলাকালে ডান পায়ের চোটে পড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। গ্রুপপর্বে পাওয়া সেই চোট তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয়। এরপর এই সেলেসাও তারকা দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। এবার ফুটবলারদের জন্য আতঙ্ক ‘এসিএল’ (এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। চলতি মৌসুমের অর্ধেক বাকি থাকতেই জেসুস ছিটকে গেছেন মাঠের বাইরে।

গত ১২ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে চোট পান এই তারকা। ম্যাচটিও টাইব্রেকারে হেরে যায় আর্সেনাল। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নিশ্চিত করেছে, বাঁ পায়ে গুরুতর এসিএল ইনজুরির কারণে সার্জারি করতে হবে জেসুসের। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরাতে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আর্সেনাল।

এ নিয়ে গত দুই বছরে ব্রাজিলের তিন তারকা ভয়ঙ্কর এসিএল চোটে পড়েছেন। এক বছরেরও বেশি সময় পর গত অক্টোবরে এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরেন আল-হিলালের সেলেসাও তারকা নেইমার জুনিয়র। এ ছাড়া স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা পেদ্রোও একই চোটে পড়ে ছিটকে যান। জেসুস সেই তালিকায় নতুন নাম। ২০২৪-২৫ মৌসুমে তিনি ২৬ ম্যাচ খেলেছেন। শুরুর দিকে সেভাবে পারফর্ম করতে না পারলেও, শেষদিকে ছিলেন দারুণ ছন্দে। ৭ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন জেসুস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত