খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৯ PM

খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০১:৫৪:৩৫ AM

খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ফাইল ছবি


টানা তিন জয়ে খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার (১৫ ডিসেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ১১৯–১০ ব্যবধান হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯, স্কোর করেছে ২৫৮ পয়েন্ট, বিপরীতে প্রতিপক্ষরা মাত্র ৬০ পয়েন্ট স্কোর করতে পেরেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ী হলে বাংলাদেশের দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে। এমনকি হারলেও কোয়ার্টারের পথে এগিয়ে থাকবে বাংলাদেশের ছেলেরা, কারণ অন্য দলের থেকে পয়েন্ট ব্যবধান অনেকটাই এগিয়ে রয়েছে।

মেয়েদের দলেরও রয়েছে বড় জয়। তারা শ্রীলঙ্কাকে ৬৫ পয়েন্ট ব্যবধানে এবং জার্মানিকে ১০৫-১৮ পয়েন্টে পরাজিত করেছে। টানা দুই জয়ে মেয়েদেরও কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। আগামীকাল তাদের দুটি ম্যাচ প্রথমে নেপাল, পরে ভুটান। এখানে একটি জিতলেই কোয়ার্টার ফাইনালে তারা পৌঁছে যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন
সিলেটে হামে আ'ক্রান্ত হয়ে আরেক শিশুর মৃ'ত্যু
সিলেটে ব'জ্রসহ ভারী বৃষ্টির আভাস
জুনে ম'ব স'হিং'সতায় প্রা'ণ গেছে ৩৩ জনের
জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট পরবর্তী নৈশভোজ ঐতিহ্য
বাংলাদেশ হবে আরও সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব: আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরজুড়ে উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত সম্পন্নের নির্দেশ
বিয়ানীবাজারের ‘ইউরোপ পাঠানোর নামে ২৪ লাখ টাকা আ*ত্মসাত